ব্যবসায়ে কীভাবে মুনাফা করবেন ❓: একটি ব্যবহারিক দিক নির্দেশিকা
by ISO Leadership Fitness
$15
📘 ব্যবসায়ে কীভাবে মুনাফা করবেন ❓: একটি ব্যবহারিক দিক নির্দেশিকা [ফ্লিপবুক 📖]
বন্ধুরা, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, কার্যকর ব্যবস্থাপনা এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের বাস্তব দিকনির্দেশনা নিয়ে আমরা প্রকাশ করেছি আধুনিক ই-বুক ও স্মার্ট ফ্লিপবুক—“ ব্যবসায় কীভাবে মুনাফা অর্জন করবেন❓”।
📘 এই বইটি HTML5 প্রযুক্তিনির্ভর আধুনিক ডিজিটাল স্মার্ট ফ্লিপবুক [FlipBook], যা পাঠককে মসৃণ, আকর্ষণীয় ও বাস্তব বইয়ের মতো ডিজিটাল পড়ার অভিজ্ঞতা প্রদান করে। এটি কম্পিউটার, ল্যাপটপ বা যেকোনো ড্রাইভে সংরক্ষণ করা যায় এবং একটি ছোট্ট ও হালকা সফটওয়্যার ইনস্টল করতে হবে স্মার্ট ফ্লিপবুক রিডার অ্যাপ। তারপরে শুধু ক্লিক করলেই সাধারণত প্রায় ১৫ সেকেন্ডের মধ্যে ডিজিটাল স্মার্ট ফ্লিপ বইটি চালু করা যায়।
📘 ফ্লিপবুকটি পড়ার জন্য প্রথমে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপে ফাইলটি সংরক্ষণ করুন। এরপর প্রয়োজনীয় রিডার অ্যাপটি ইনস্টল করুন—Windows-এর জন্য “Heyzine” এবং Mac-এর জন্য “Heyzine.dmg” অ্যাপ দেওয়া রয়েছে। রিডারটি ইনস্টল করার পর FlipBook ফরম্যাটের ফাইলটিতে ক্লিক করলেই বইটি খুলে যাবে এবং আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই স্বাচ্ছন্দ্যে অফলাইনে পড়ার সুবিধা উপভোগ করতে পারবেন।
📝 মাত্র 15 সেকেন্ডের মধ্যেই স্মার্ট ফ্লিপবুকটি চালু হয়ে যায় এবং সাধারণ বই পড়ার তুলনায় আরও মসৃণ, আধুনিক ও আরামদায়ক পড়ার-অভিজ্ঞতা প্রদান করে।
এছাড়া, স্মার্টফোন, ল্যাপটপ ও পিসিসহ যেকোনো ডিভাইস থেকে সহজে পড়ার জন্য আপনি পাবেন একটি অনলাইন ফ্লিপবুক লিংক এবং পাসওয়ার্ড। এটি একটি পাসওয়ার্ড-সুরক্ষিত ডিজিটাল বই, তাই নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে যেকোনো ডিভাইস থেকে অনলাইনে নিরাপদে বইটি খুলে পড়তে পারবেন।
অনলাইন ফ্লিপবুকটির পেজ-ফ্লিপিং অভিজ্ঞতা অত্যন্ত স্মুথ, আকর্ষণীয় ও বাস্তবসম্মত, যা প্রচলিত বই পড়ার চেয়েও আরও স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য ডিজিটাল রিডিং অভিজ্ঞতা প্রদান করবে।
বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১৯৬। এটি দুটি ফরম্যাটে পাওয়া যাবে—
স্মার্ট ডিজিটাল ফ্লিপবুক [FlipBook]- পেজ সংখ্যা - ১৯৬
ই-বুক [PDF]- পেজ সংখ্যা - ১৯৬
উভয় সংস্করণের মূল বিষয়বস্তু একই থাকবে।
🎯 বইটির মূল উদ্দেশ্য
এই ব্যবহারিক নির্দেশিকার উদ্দেশ্য হলো ছোট, মাঝারি ও বড়—সব ধরনের প্রতিষ্ঠানকে সহায়তা করা—
আদর্শ ও কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলতে;
সামগ্রিক কর্মপ্রবাহ ও প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে;
প্রযোজ্য বিধিবদ্ধ ও নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলতে;
গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি করতে; ISO গাইড লাইন
কার্যকর গুণগত ব্যবস্থাপনা পদ্ধতি [QMS] বাস্তবায়ন করতে;
নেতৃত্ব ও পরিচালন দক্ষতা উন্নত করতে;
ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে;
বুদ্ধিদীপ্ত বিপণন কৌশলের মাধ্যমে বিক্রয়, প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধি করতে।
বইটি ISO-এর প্রকাশনা ও উন্মুক্ত রিসোর্স, Harvard University-এর ব্যবসা, বিপণন ও গ্রাহক অভিজ্ঞতাবিষয়ক গবেষণা, পেশাদার পরামর্শ এবং বিভিন্ন শিক্ষামূলক উপকরণ সমন্বয় করে প্রস্তুত করা হয়েছে।
এটি শুধু একটি বই নয়; বরং ব্যবস্থাপনা, গুণগত মান, নেতৃত্ব, গ্রাহক সন্তুষ্টি, বিপণন, বিক্রয় ও মুনাফাকে একই কাঠামোর মধ্যে দেখার একটি ব্যবহারিক ব্যবসায়িক নির্দেশিকা।
এর কার্যকর প্রয়োগ আপনাকে প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা উন্নত করতে, ঝুঁকি ও সুযোগ বুঝতে, গ্রাহকের আস্থা অর্জন করতে এবং কাঙ্ক্ষিত বিক্রয় প্রবৃদ্ধি ও টেকসই মুনাফার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্য অর্জনে সহায়তা করবে।
Compiler,Writing & Editing:
Rakibul Hasan
ISO, Leadership, QMS, Business, Tax & VAT Consultant
Dhaka, Bangladesh